টপ নিউজ
রাজধানীতে ডিবির অভিযান, বেলজিয়ামের বন্দুক ও নেপালের পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পি.এম.

ফাইল ছবি
রাজধানীতে বিশেষ অভিযানে বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বেলজিয়ামের তৈরি দুটি বন্দুক এবং নেপালের তৈরি একটি পিস্তল।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের পরিচালিত একটি অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযান এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলের দিকে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য