• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাত্র এক হাজার টাকার জন্য বৃদ্ধ খুন, আটক ২ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১১:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল নোট, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩টি ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড এবং একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক উদ্ধার ও অপরাধ দমনে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাজধানীর শাহবাগে ফুটপাতে মিলল তিন মরদেহ
ছবি: ভিওডি বাংলা
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোর থেকে মাঠে ডিএসসিসির জরুরি দল
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত অবিরাম বৃষ্টিতে স্থবির ঢাকা, জলজট-যানজটে চরম ভোগান্তি