• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী

ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ এ.এম.
হামলার পুরনো ছবি
হামলার পুরনো ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের অন্তত আটটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, গত কয়েক ঘণ্টায় প্রদেশটির অন্তত আটটি স্থানে হামলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়।

হায়াতি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো মূল্যায়ন করা হচ্ছে। তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে তিনি বলেন, বিমানবন্দরের উপকণ্ঠে দুটি হামলা হয়েছে।

এর আগে মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হওয়ার তথ্যও জানিয়েছিল ইরানের কর্তৃপক্ষ।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, কয়েকটি জাহাজ 'অননুমোদিত পথে' চলাচলের চেষ্টা করায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার সন্ধ্যায় সামরিক অভিযান শুরু করা হয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান এই উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভিসা ছাড়াই ৯০ দিন থাকার সুযোগ
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২