• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মাস্ক পরা এক ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া রহস্যের অবসান হয়েছে। ওই ব্যক্তি খামেনির ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি নন, তিনি ছিলেন খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি।

লন্ডনভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শনিবার জানিয়েছে, জানাজায় পুরো সময় মুখে মাস্ক ও মাথায় কালো ক্যাপ পরা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মোহাম্মদ জাভেদ খামেনি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ জাভেদ খামেনি হলেন মোস্তফা খামেনির ছেলে। মোস্তফা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ সন্তান।

এর আগে খামেনির জানাজার সময় ওই ব্যক্তিকে মাস্ক পরে থাকতে দেখে অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো মোজতবা খামেনি। কারণ নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার পরও মোজতবা প্রকাশ্যে আসেননি।

ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় মোহাম্মদ জাভেদ খামেনিও আহত হন এবং তার মুখ পুড়ে যায়। এ কারণে তিনি মুখ ঢাকতে কালো মাস্ক ও মাথায় কালো ক্যাপ পরে জানাজায় অংশ নেন।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে। ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা তাকে এই পদে আসতে সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোজতবা খামেনি এখনো জনসম্মুখে উপস্থিত হননি। তবে শনিবার দেশটির সরকারি টেলিভিশনে তার একটি লিখিত বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে তিনি আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উভয়কে সংযমের আহ্বান পাকিস্তানের
ছবি: সংগৃহীত
ভারতে ফের করোনার সংক্রমণ, মৃত্যু ২