• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গত ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলমন্ত্রী

সংসদ প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

গত ১৫ বছরে দেশের রেলপথে ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপিত হয়।

রেলপথমন্ত্রী জানান, রেল দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রেললাইন ও পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটিজনিত বগি লাইনচ্যুতি। এছাড়া চাকার শার্প ফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার ঘটনাও দুর্ঘটনার কারণ হতে পারে।

তিনি বলেন, দুর্ঘটনা কমাতে রেললাইন রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

একই দিনে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, মেট্রোরেল নির্মাণ প্রকল্পে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এমআরটি-৬ (উত্তর উত্তরা-কমলাপুর) মেট্রোরেল প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তিনবার সংশোধন করা হয়েছে। প্রথমে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি ৭ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা। তবে সর্বশেষ তৃতীয় সংশোধনীতে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ছবি : সংগৃহিত
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী