• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেলিম প্রধান ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৮:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সেলিম প্রধানকে (৫২) সন্দিগ্ধ আসামি হিসেবে ফের গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার​ (১৩ জুলাই) দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেফতারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪ সালের ৫ আগস্ট গুলশান থানার নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো. তৌহিদ মিয়া। পরে বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

​মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদনে বলেন, সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ যোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীতে ডিবির অভিযান, বেলজিয়ামের বন্দুক ও নেপালের পিস্তল উদ্ধার