• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় জানানো হয়, জুন মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

থানাগুলোর মধ্যে পল্লবী থানা প্রথম, তুরাগ থানা দ্বিতীয় এবং শাহজাহানপুর থানা তৃতীয় স্থান অর্জন করেছে।

সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্যাটাগরিতে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন প্রথম এবং মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় স্থান অর্জন করেন।

উপ-পরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে আদাবর থানার এসআই তরুণ কুমার প্রথম এবং পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ প্রথম এবং মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন।

গোয়েন্দা (ডিবি) বিভাগের মধ্যে ডিবি-লালবাগ বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে নির্বাচিত হন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ হয়েছে। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন প্রথম এবং গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, অতি ভারী বর্ষণ
প্রতীকী ছবি
এক হাজার টাকার জন্য বৃদ্ধ খুন, আটক ২
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০