• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে সারাদেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়ায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং নিজেদের দাবির পক্ষে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা ও ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করতে হবে।"

তারা আরও বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

অবস্থান কর্মসূচির কারণে কুষ্টিয়া-বটতলা থেকে কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বোন—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। ছবি: ভিওডি বাংলা
একই সঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ছবি: সংগৃহীত
বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা