• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়ে দিঘি থেকে মরদেহ উদ্ধার, হাতে রহস্যময় চিরকুট

পঞ্চগড় প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৬:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে আবদুল মালেক (১৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি আবদুল মালেক (১৭)। তার পিতার নাম রইসউদ্দিন। বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামে।

ওসি আরও জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গৌরীপুরে সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে ২ দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামে খামারিদের উন্নয়নে চালু হলো আধুনিক সেবা কেন্দ্র