• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ পি.এম.
আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল শহর এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পাবনা পুলিশ সুপার কার্যালয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটককৃত মাদক কারবারি হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মিরাজুল ইসলাম (২৮)। 
 
পুলিশ সুপার জানান, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদরের গোডাউন  মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০০ বোতল ফেনসিডিল।

এ সময় গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
তদন্তে মেলেনি সেতু নির্মাণে অনিয়মের প্রমাণ
ছবি-ভিওডি বাংলা
ইচ্ছেমতো চলাই স্বাধীনতা নয়
ছবি: ভিওডি বাংলা
গাইবান্ধায় বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কারে এগিয়ে এলেন এলাকাবাসী