• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রকাশ্য টহলের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।

প্রশাসনের ভাষ্য, গত বছরের ওই ঘটনার প্রেক্ষাপটে এবারও ১৬ জুলাইকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ছবি: সংগৃহীত
বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন