• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ী প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ১২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলা সদরের পশ্চিম বালিয়াকান্দি সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার সুজন শেখ (৩৩) নামের এক ব্যক্তির হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট আইনে সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও র‍্যাব-১০ ফরিদপুরের একটি দল অংশ নেয়। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু
ফাইল ছবি
এইচএসসির প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ
ছবি : সংগৃহীত
সুন্দরবনে কমান্ডারসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ