• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইআরআই প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০১:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটউট(আইআরআই)একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন,  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন। 

আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপ পরিচালক ম্যথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

ড. মঈন খান জানান, গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্য্ক্রম, সংসদ নির্বাচন  নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামীর ভাবনা কী তা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে।
আইআরআই ইতিমধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করছে। গত ১৯ আগস্ট প্রতিনিধি দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রতিনিধিদলটি সাক্ষাত করে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ছবি: ভিওডি বাংলা
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী