• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের ৪০ শতাংশ মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জন, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ, ফৌজদারি মামলার আসামি।

গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণকারী এনজিও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির বিরুদ্ধে-৮৯টি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে ৪৭টি মামলা চলেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ১৯টি, কর্ণাটকের সিদ্দারমাইয়াহর বিরুদ্ধে ১৩টি এবং ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

অন্যদিকে কেরালার পিনারাই বিজয়ন (২টি), মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ (১টি), হিমাচলের সুখবিন্দর সিং (১টি) ও পাঞ্জাবের ভগবন্দ সিং মানে (১টি) মামলার মুখোমুখি। এ ১২ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ঘুষ গ্রহণ ও ভয়-ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার লোকসভায় তিনটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এসব বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের হলে ৩০ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার