• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে কাঁঠাল ব্যবহার করে শিঙাড়া, সমুচা, কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরি হচ্ছে। এসব পণ্যের পুষ্টিমানও বেশ সমৃদ্ধ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এই কাঁঠালের কাবাব বা সবজির ফুড ভ্যালু হাই। আমাদের থেকে কাঁঠাল নিয়ে এ ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশ যোগাযোগ করেছে।

তিনি আরও বলেন, দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ এবং মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমিন উর রশিদ বলেন, ইতিমধ্যে আম-আনারস-কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর কাঁঠাল রপ্তানি আরো অনেক বেড়ে যাবে। আমরা চায়নার সঙ্গে একটা কন্ট্রাক্টে আসছি।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আম, আনারস ও কাঁঠাল ইতোমধ্যে বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছরে কাঁঠাল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে।

ভিওডি বাংলা/এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক