• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক

   ১৮ জুন ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে। প্রতিষ্ঠানটি সরাসরি শিক্ষক প্রশিক্ষণ, সার্টিফিকেট কোর্স, শিক্ষণ-পদ্ধতিভিত্তিক প্রশিক্ষণ এবং স্কুল নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি পরিচালনার আগ্রহের কথাও জানায়।

প্রতিনিধিদল জানায়, তারা প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে, ইংরেজি শিক্ষার মানোন্নয়নে সহায়তা করতে এবং দক্ষতা উন্নয়ন ও পাঠ্যক্রম প্রণয়নে সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি বৈশ্বিক জ্ঞান, আন্তর্জাতিক মানদণ্ড এবং শিক্ষা সংস্কারের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে প্রতিনিধিদল সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগসহ শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে। তারা বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনারও উচ্চ প্রশংসা করে এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।

মাহ্দী আমিন বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, শিক্ষাকে আরও বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী ও শিল্পখাত-সংশ্লিষ্ট করতে সরকার কাজ করছে। তিনি শিক্ষার সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গভীরভাবে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নাগরিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

মাহ্দী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আধুনিক শিক্ষণ-পদ্ধতি, দক্ষ শিক্ষক তৈরি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতায় উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৈঠকে শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন অরুণ রাজামানি, বিনয় শর্মা এবং সারওয়াত মাসুদা রেজা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী