• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুসা, কাবাবসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এসব পণ্যের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে। একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন সেগুলোর মধ্যে অনেক ফল দেশেই উৎপাদন হচ্ছে। ফলে ফল আমদানির পরিমাণ কমেছে এবং ভবিষ্যতে আমদানির প্রয়োজনও পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশীয় নানা ধরনের ফলের পাশাপাশি বর্তমানে সচরাচর পাওয়া যায় না এমন ফলও এই মেলায় প্রদর্শিত হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা অনেক ফল এখন দেশে উৎপাদিত হচ্ছে। এতে আমাদের আমদানি নির্ভরতা কমছে।

ড্রাগন ফলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দুই-তিন বছর আগেও আমরা ড্রাগন ফল আমদানি করতাম। এখন আমরা বাংলাদেশ থেকে ড্রাগন ফল রপ্তানির স্বপ্ন দেখছি। যদিও এটি বিদেশি ফল, তবে বাংলাদেশের আবহাওয়ায় উৎপাদিত ড্রাগন ফল অত্যন্ত সুস্বাদু। বাইরের দেশের ড্রাগন ফলের তুলনায় এটি বেশি মিষ্টি ও স্বাদে উন্নত।

ফলের বহুমুখী ব্যবহার নিয়েও সরকার কাজ করছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুসা, কাবাবসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এসব পণ্যের পুষ্টিগুণও অনেক বেশি। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে কাঁঠালভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে আলোচনা করছে। আমরা স্থানীয় পর্যায়েও এসব পণ্যের উন্নয়ন করছি।

তিনি বলেন, দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, কাঁঠাল রপ্তানি সম্প্রসারণে চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। 

‘আগামীদিনে ফল বাংলাদেশের অন্যতম শক্তিশালী রপ্তানি পণ্যে পরিণত হবে বলে আমরা আশা করছি।’ যোগ করেন তিনি।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে বলছেন, তারা হয়তো সঠিক হিসাব করেননি।

তিনি আরও বলেন, তুলনা করলে দেখা যাবে, এবারের বাজেটে কৃষিখাতের বরাদ্দ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। কৃষিকে কেন্দ্র করেই আমাদের মূল পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

জাতীয় ফল মেলা-২০২৬ এ দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমি ও অপ্রচলিত ফলের পাশাপাশি ফলভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন উন্নয়ন কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক