• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরের বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। ‎ ‎আদেশে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা।

এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার