• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নড়াইলে খাল থেকে মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম সুমন মোল্যা (১৫)। সে উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে এবং পেশায় অটোভ্যান চালক ছিল।

রোববার  ২৪ আগস্ট  বিকেলে উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার  ২১ আগস্ট সকালে অটোভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সুমন। ওই রাতে সে লাহুড়িয়া রাজাপুর এলাকার সজিব নামে এক বন্ধুকে ফোন করলেও, সজিব তার কথা স্পষ্ট শুনতে পাননি। এরপর আর সে বাড়ি ফেরেনি।

পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শুক্রবার  ২২ আগস্ট  লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ওইদিনই সুমনের চালিত ভ্যানটি গোপালগঞ্জের কাশিয়ানী থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজের দুই দিন পর, রোববার বিকেলে কামঠানা বেড়িবাঁধ এলাকার এক ব্যক্তি পাটের জাগ খুঁজতে গিয়ে খালে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সন্ধ্যায় নিহত সুমনের পরিবার মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম সুমন মোল্যা, সে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোভ্যান চালক। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মাউশির শোকজ
ছবি-ভিওডি বাংলা
তদন্তে মেলেনি সেতু নির্মাণে অনিয়মের প্রমাণ
ছবি-ভিওডি বাংলা
ইচ্ছেমতো চলাই স্বাধীনতা নয়