• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে : আবিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০৭:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

সোমবার (২৫ আগস্ট) ডাকসু কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

আবিদুল বলেন, ডাকসু হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের। কিন্তু কে বা কারা ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। গুপ্ত শিবির এবং বাগছাসকে এফ রহমান হলের প্রোভোস্ট পেট্রোনাইজ করছে। এফ রহমান হল নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
 
এ সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের বিচার যতক্ষণ না হবে, তাদের অন্য মৌলিক অধিকার থাকলেও, রাজনৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আবিদুল বলেন, আচরণবিধি লংঘন করে একজন হেভিওয়েট ভিপি প্রার্থী মধ্যরাতে হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। শুধু ক্ষমা চাইলেই সমাধান হয় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সুস্পষ্ট করবে।
 
ডাকসু নির্বাচনের অসঙ্গতি রাষ্ট্রীয়ভাবে সুরাহার দাবি জানিয়ে তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। প্রচারণার সময় আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে। এছাড়া জামায়েতে ইসলামী ও ছাত্রশিবির নারীদের নিয়ে কুৎসা রটাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নারীদের নিয়ে এমন কাজ না করার আহ্বান জানান তিনি।
 
তিনি আরও বলেন, সোশ্যালমিডিয়ার পেজ ও গ্রুপগুলোতে অপপ্রচার ও প্রোপাগাণ্ডা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষককে জানানোর পরও বিটিআরসি এখনো তা বন্ধ করতে পারেনি।
 
আবিদুল বলেন, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম-গণরুম কালচার। এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্ত করানো হচ্ছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’