• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তীব্র ক্ষুধা গাজায়, মানবিক সুনামির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন করে যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালায় তাহলে পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ আশঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন, ‘যদি ইসরায়েল গাজায় ঢোকে, এখানকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না। আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছি। বর্তমানে গাজায় জনগণের চাহিদা মেটাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।’

তিনি জানান, খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচেও গেছে। তিনি ইসরায়েলকে অবিলম্বে সাহায্য পাঠানোর ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

দুর্ভিক্ষের বর্তমান অবস্থা

জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়তে পারে দেইর আল-বালাহ ও খান ইউনুস এলাকায়।
বর্তমানে গাজার ৫ লাখেরও বেশি মানুষ রয়েছে পঞ্চম ধাপে, যা খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে ভয়াবহ ও অপরিবর্তনীয় স্তর।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে প্রাণহানির চিত্র

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি।
আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন।
খাদ্যের সন্ধান করতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।
দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন ৩১৩ জন, এর মধ্যে ১১৯ জন শিশু।

সূত্র : শাফাক নিউজ

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে আগুন লাগে ব্যাংককের সেই বারে
যেভাবে আগুন লাগে ব্যাংককের সেই বারে
সম্প্রতি ভারতে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। । ছবি: সংগৃহীত
ভারতে ফের করোনা শনাক্ত
ছবি:সংগৃহীত
ইরানকে নেতানিয়াহু 'হামলা হলে পাল্টা আঘাত অনিবার্য'