• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতের মদতে আ.লীগ পুনর্বাসন, রক্ত দিলেন নুর: হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫৭ এ.এম.
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-ছবি সংগৃহীত
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগকে পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই।’

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত লেখেন, “শুরুটা হয়েছিল ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা দিয়ে, যা আমি গত ১১ মার্চ প্রকাশ করি। সেই উদ্যোগ ভেস্তে গেলেও ওরা থামেনি। এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, “ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই। এখন যদি আমরা নুরুল হক নুরের ওপর এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সোচ্চার না হই এবং জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশ আবারও রক্তাক্ত হবে।”

এনসিপি নেতা আরও উল্লেখ করেন, “নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্থগিত করা হয়েছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’
ছবি: ভিওডি বাংলা
পশ্চিমবঙ্গে ৯১ লাখ মুসলমান ভোটাধিকার থেকে বঞ্চিত: বুলু
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির