• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডিতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৬:১৩ পি.এম.
মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মূল সড়কে আওয়ামী লীগ ও যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর, মিরপুর সড়কে মিছিলটি বের হয়। তবে অল্প সময়ের মধ্যেই অংশগ্রহণকারীরা গা ঢাকা দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রাফা প্লাজার সামনে থেকে এক থেকে আওয়ামী লীগের শতাধিক কর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চার দিকে ছোটাছুটি শুরু হয়।‎

আজকে দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বলে ‎ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা জানান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবরও পেয়েছি আমরা। আশপাশের সিসি ক্যামেরা দেখে আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী