• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

ইবি’র সাবেক শিক্ষার্থী নোমানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা কল্যাণের সহ-সভাপতি আল আমিন। তিনি বলেন, “ভোলা জেলার কৃতি সন্তান মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও জেলা কল্যাণের সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, “নোমানীর হত্যাকাণ্ড শুধু একজন আলেমের নয়, শিক্ষিত আলেম সমাজের ওপর এক নৃশংস আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। যদি বিচার না হয়, পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।” তিনি ইন্টিরিম সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে ঢুকে দুর্বৃত্তরা নোমানীকে কুপিয়ে হত্যা করে। তিনি ভোলা উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য