• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

মধুপুরে বসতবাড়ি-দোকান ঘর পুড়ে ছাই

   ৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে।

প্রথমে মৃত ফটিক চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের ভাতিজা পলাশ ও চান মিয়া খানের দোকানে। এতে দোকান ও বাড়িঘরের সমস্ত মালামাল ভস্মীভূত হয়।

ভুক্তভোগী পলু চন্দ্র জানান, রাত ১০টার দিকে খাবার খেতে বসে হঠাৎ ধোঁয়া দেখতে পাই। বাইরে বের হয়ে দেখি আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অল্প সময়েই আমার বসতঘর, ভাইয়ের ছেলের দোকান ও চান মিয়ার দোকান পুড়ে যায়। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য