• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

স্বৈরাচারের হাতে হাত মিলিয়েছে জামায়াত : সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। ছাত্র-জনতা হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের হাতে হাত মিলিয়েছে জামায়াত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সভাকক্ষে উত্তর জেলা মহিলা দল আয়োজিত সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালেহ প্রিন্স এ কথা বলেন।

সালেহ প্রিন্স বলেন, তবে এই সখ্যতা নতুন নয়, ১৯৮৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত হাত মিলিয়ে আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। যাদের হাতে জামায়াতের নেতাদের রক্ত, যারা গত ১৫ বছরে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, তাদের সঙ্গেই ক্ষমতার লোভে হাত মিলিয়েছে জামায়াত।

তিনি বলেন, ছাত্রশিবির কোনোভাবেই ডাকসুতে সাধারণ ছাত্র-ছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না। প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যাতে ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে। এই ছাত্রলীগের ভোট গেল কার পকেটে? এটা অনুসন্ধান করলেই শিবিরের বিজয় কীভাবে হলো, তা সহজেই অনুমান করা যায়।

সালেহ বলেন, দিল্লীতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পত্রিকায় দেখলাম, দিল্লীতে বসে তার আমলে সুবিধা নেওয়া শিল্প মালিকদের কাছ থেকে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা নিচ্ছেন। দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন নস্যাৎ করতে সেই টাকা ব্যবহার হচ্ছে। সেই টাকার উত্তাপ বাংলাদেশে দেখা যাচ্ছে। গতকাল ডাকসু নির্বাচনেও সেই টাকার প্রভাব ছিল কি না, সেটা প্রশ্ন থেকে যায়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এটি মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির সূতিকাগার। মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের গণঅভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। চিন্তার বিষয়, এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির বিরোধীরা বিজয়ী হলো? এই নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। এটা বিজয় নয়, ছাত্র-জনতার বিজয় কেড়ে নেওয়া হয়েছে। ডাকসুর নির্বাচন গভীর ষড়যন্ত্রের ফল, যা আমরা অনুমান করেছিলাম কিন্তু ব্যর্থ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, অস্বীকার করব না।

সভায় বিএনপির নেত্রীকে আপোষহীন উল্লেখ করে সালেহ প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসংখ্য নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা তাকে হত্যা করতে চেয়েছিলেন। এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, শেখ হাসিনা শুধু বাড়ি থেকেই নয়, দেশ থেকেও বিতাড়িত হয়েছেন। আজ তিনি দিল্লীতে পলাতক জীবনযাপন করছেন।

আলোচনা সভায় উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিল চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসনে আরা নিলুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ