• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ পরিকল্পনা হৃদয়বিদারক এবং ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং তা গর্বের সঙ্গে অব্যাহত রেখেছে।”

তিনি আরও বলেন, “দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সাম্প্রতিক পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, যা অত্যন্ত হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান আক্রমণ একটি পরিকল্পিত জাতিগত নিধন ও গণহত্যা ছাড়া আর কিছু নয়।”

অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত উল্লেখ করে তিনি বলেন, “ইসরায়েলি সরকার যেভাবে পুরো অঞ্চলটিকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তাতে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

ইসরায়েলি সরকারের নিন্দা জানিয়ে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলের ওপর কঠোর চাপ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানায় যাতে গাজায় চলমান দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা করতে আর দেরি না করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ৩০ বছরের রাষ্ট্র কাঠামো নির্ধারণের ঐতিহাসিক সুযোগ
জাতীয় নির্বাচন-গণভোট: আগামী ৩০ বছরের রাষ্ট্র কাঠামো নির্ধারণের ঐতিহাসিক সুযোগ
এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি