• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে কমপক্ষে মৃত্যু ১৯৩

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তর-পশ্চিমাঞ্চলে আলাদা দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছেন।

কঙ্গোর ইকুয়েটর প্রদেশের বাসানকুসু ও লুকোলেলা এলাকায় বুধবার ও বৃহস্পতিবার দুইটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লুকোলেলার কঙ্গো নদীতে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি নৌকা আগুন ধরে উল্টে যায়। এতে কমপক্ষে ১০৭ জন নিহত হন এবং ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে ১৪৬ জন এখনও নিখোঁজ।

এর একদিন আগে বাসানকুসু অঞ্চলে একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত ৮৬ জন নিহত হন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। নিখোঁজের সংখ্যা স্পষ্ট নয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল, রাতে নৌযান চালানো এবং নৌকাগুলোর খারাপ রক্ষণাবেক্ষণ এসব দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে।

নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের চিকিৎসা দেওয়া, মৃতদের পরিবারকে সহায়তা এবং জীবিতদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ।

কঙ্গোর চিরহরিৎ বনসংলগ্ন এলাকায় নদীপথই প্রধান পরিবহন মাধ্যম। সড়ক অবকাঠামো সীমিত হওয়ায় নদীপথ সস্তা ও সহজলভ্য। কিন্তু পুরোনো কাঠের নৌকা, লাইফজ্যাকেটের অভাব এবং রাতের ভ্রমণ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান ড্রোন হামলা চালালো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপর
ইরান ড্রোন হামলা চালালো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপর
ইরানের হামলায় কাতারের এলএনজি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতি
মেরামতে লাগবে ৫ বছর ইরানের হামলায় কাতারের এলএনজি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৯৭
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৯৭