• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঘরে বসে দেখা যাবে আলোচিত ‘৮৪০’ ধারাবাহিক নাটক

বিনোদন ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকীর ২০০৭ সালে নির্মিত ধারাবাহিক নাটক ‘৪২০’ প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই নাটকের ডাবলআপ সংস্করণ ‘৮৪০’ এবার দর্শকের জন্য আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। 

আইস্ক্রিন জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত এই রহস্যঘেরা পলিটিক্যাল স্যাটায়ার।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এছাড়া রয়েছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।

ছবির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনা পাভেল আরিন, সাউন্ড ডিজাইন রিপন নাথ, সম্পাদনা তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু।

মোস্তফা সরয়ার ফারুকী ট্রেলারের প্রসঙ্গে বলেছেন, “ট্রেলার দেখে দর্শক বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশ কেমন ছিল। এটাকে বলা যায়, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট।” তিনি আরও লিখেছেন, “বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। হলের মধ্যে বারবার দর্শকের হাসির প্রতিক্রিয়া পেয়ে খুব আনন্দিত হয়েছি।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য