• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২ সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক

বাঁশখালীতে আগুনে পুড়ে ৫টি পরিবার নিঃস্ব

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের।

মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। 

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, “প্রথমে আমাদের কেউ সরাসরি খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

বাহারচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বাঁশখালা এলাকার সবচেয়ে গরীব ৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরেজমিনে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরা ৫টি পরিবার একনিমিশে শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করে নাই। আমার পরিষদ থেকে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সব পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি