• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড

ফেনীতে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ

ফেনী প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ফেনীর মধুয়াই চাওডা পুকুরের পূর্বপাশে আবু মিয়ার বাড়ির রোড সংলগ্ন সরকারি রাস্তার দুই পাশে প্রায় ৩০ থেকে ৩৫টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৪ আগস্ট)।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম মাওলার নেতৃত্বে জাফর, আনোয়ারসহ অজ্ঞাত কয়েকজন মিলে সরকারি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলে। এর আগেও একই ব্যক্তিরা দত্তবাড়ি সড়কে একটি আকাশি গাছ কেটে সরিয়ে ফেলেছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত তাজুল ইসলাম মাওলা (৩৮) মৃত নুর ইসলামের বড় ছেলে। এছাড়া একই গ্রামের ইলিয়াসের বড় ছেলে জাফর ও মেজো ছেলে আনোয়ারের নামও অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়রা জানান, কাটা গাছগুলো বর্তমানে ডা. রনির দোকানের পিছনে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে বন কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল জানান, নির্বিচারে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলার ফলে শুধু রাস্তার সৌন্দর্যই নষ্ট হয়নি, বরং পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অনেক স্থানীয় ভয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি