• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অফিসার্স ক্লাবে আগুন

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পি.এম.

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। কিছু সংখ্যক পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছেন। 

রোববার (১৫ সেপ্টেম্বর) ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এসে পৌঁছান। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করা ও ছবি তুলতে বাধা দেন।

পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় ভাঙচুর চালিয়েছেন। অগ্নিসংযোগ করেছেন উপজেলা অফিসার্স ক্লাবে। 

ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত এখনো উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছেন পায়ে হেঁটে, কেউ আসছেন ভ্যান-নসিমনে, কেউ মোটরসাইকেলে করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে জানতে পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কেউ কথা বলেননি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী নামে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা আসনগুলোর পূর্বের অবস্থা বহাল চান। আন্দোলনের অংশ হিসেবে রোববার থেকে টানা তিন দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বেলা ১১টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এরপর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তারা ভাঙ্গা গোলচত্বর এলাকায় চলে আসেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলায় আসামিদের ২ দিনের রিমান্ড
গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলায় আসামিদের ২ দিনের রিমান্ড
শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি