• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোনার ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

সোনার বাজারে অস্থিরতা যেন শেষ হতে চাইছে না। আন্তর্জাতিক বাজারের ওঠাপড়ার প্রভাব দেশের বাজারেও স্পষ্ট। দুই দফা কমানোর পর আবারও ভরিপ্রতি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম এখন দাঁড়ালো ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। নতুন দাম সেই সময় থেকেই কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে প্রতিফলন ঘটেছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ উত্থান দেখা যায়। বৃহস্পতিবার সকালে বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে সোনার দাম বৃদ্ধি করে, যা ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম এবং একদম একবারে এতটা বৃদ্ধি এখন পর্যন্ত কখনো হয়নি।

২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভরিতে কমানো হয় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। এরপর কয়েক দফায় আরও কমানো হয় সোনার দাম।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন