• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বাদ পড়ার ঝুঁকিতে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৩:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

সময়সীমার মধ্যে নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকার পাশাপাশি এখন তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

গত সাড়ে পাঁচ মাস ধরে কোম্পানিটির সিকিউরিটিজ লেনদেন স্থগিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা না দিতে পারলে এলএসই-এর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে কোম্পানিটি ডিলিস্টেড হতে পারে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে এবং আগামী দুই সপ্তাহকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, বেক্সিমকো ফার্মা এলএসই থেকে বাদ পড়লে দেশের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে বিদেশি বাজারে তালিকাভুক্ত হতে অন্যান্য কোম্পানির জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি লন্ডনে তালিকাভুক্ত কোম্পানিটির ছয়জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমিশনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির সম্মানজনক সমাধানের আহ্বান জানিয়েছেন।

কোম্পানিটি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে ব্যর্থ হয়। এর মূল কারণ হিসেবে বোর্ড সভা করতে না পারাকে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলমান একটি আইনি জটিলতার কারণে পর্ষদ সভা ও অনুমোদন প্রক্রিয়া আটকে আছে বলে কোম্পানি জানিয়েছে।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে এআইএম রুলস অনুযায়ী লেনদেন স্থগিত করা হয়। নিয়ম অনুযায়ী টানা ছয় মাস স্থগিত থাকলে এবং সমস্যার সমাধান না হলে ডিলিস্টিংয়ের ঝুঁকি থাকে।

২০০৫ সাল থেকে এলএসই-এর এআইএম তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল। এরপর থেকে নিয়মিত আর্থিক তথ্য প্রকাশে ব্যর্থ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে কোম্পানিটি জানিয়েছে, আদালতের অনুমোদন পাওয়া গেলে বিশেষ সাধারণ সভার মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পুনরায় লেনদেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আদালত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি