• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সম্প্রতি কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। সেখানে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা চাওয়া হয়েছে।

সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে। 

বার্তায় আরও বলা হয়েছে, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
ছবি: সংগৃহীত
ঐক্যবদ্ধ জনগণই স্বৈরাচারকে দেশছাড়া করেছে: প্রধানমন্ত্রী