• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২ সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক

নীলফামারীতে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানাধীন ওয়াপদা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি রংপুরগামী হাইওয়ে সংলগ্ন বছিরের মোড় এলাকায় পৌঁছালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

আটককৃতের নাম মোঃ আনোয়ার হোসেন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির হাতে থাকা একটি মিষ্টির প্যাকেটের ভেতরে মাটির তৈরি দইয়ের সরায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং-১৩, জিআর-১৯৭/২০২৫, তাং-১৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নীলফামারী জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বলেন, “মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নীলফামারীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি