• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড

গৌরীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

   ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন এবং সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা খাবিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইযুব, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

কর্মসূচির আওতায় উপজেলার ৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি