• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছেছেন বলে জানিয়েছে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে বিচারকাজের শুরুতে অবশিষ্ট সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই নাহিদ ইসলামের জবানবন্দি নেওয়া হবে।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে বিকেল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে শেষ না হওয়ায় অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ২ সেপ্টেম্বর ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন। ১ সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এদিন জবানবন্দি দিয়েছেন ছয়জন। এর মধ্যে চিকিৎসক-সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা
প্লট দুর্নীতি হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা