• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্যেই সম্ভব সুষ্ঠু নির্বাচন: বদিউল আলম

মেহেরপুর প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
মেহেরপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংগৃহীত ছবি

ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিম্নকক্ষ আসনভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হওয়া উচিত। এর ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও গণতান্ত্রিক কাঠামো জোরদারে এ ধরনের সংস্কার প্রয়োজন।

এ সময় দি হাঙ্গার প্রজেক্ট, ইয়ুথ লিডার এবং সুজনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগের দিন (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আইনি কাঠামো ঠিক থাকলেও গত তিন নির্বাচনে দুর্নীতি হয়েছে। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতন্ত্র পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
ঈদযাত্রায় সড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক উদ্যোগ
ঈদযাত্রায় সড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক উদ্যোগ
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা