• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে: সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পি.এম.
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে মাদকমুক্ত সমাজ গড়তে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, “খেলাধুলা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ