• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এম/পি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম