• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের সম্ভাবনাই অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স–AQI) শহরটির স্কোর ১৮৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার AQI স্কোর রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছিল ১৭২। এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সময় ভারতের কলকাতা ১৬৭ স্কোর নিয়ে তৃতীয়, কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল। ষষ্ঠ স্থানে রয়েছে ইরানের তেহরান, যার স্কোর ১৪৫।

আইকিউএয়ার জানায়, একটি শহরের বাতাসের মান নির্ধারণ করা হয় লাইভ বা তাৎক্ষণিক সূচকের মাধ্যমে। তাদের মানদণ্ড অনুযায়ী-

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত
ছবি: ভিওডি বাংলা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে
ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন ও প্রকৃতি চলবে একসঙ্গে: পরিবেশমন্ত্রী