• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

থমথমে রাবি ক্যাম্পাসে নেই রাকসুর প্রচারণাও

রাজশাহী ব্যুরো    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে প্রশাসনের ওই ঘোষণার পর রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, একাডেমিক ভবন ও চত্বরগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি দেখা যায়নি; অধিকাংশ জায়গায় নীরবতা বিরাজ করছে।

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের একাংশের কঠোর আন্দোলন, অনশন ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সাধারণ কৌতূহলবশত বা নিরাপত্তাহীনতার ভয়ে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসা এড়াচ্ছেন। শনিবারের সংঘর্ষে উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তা ও শিক্ষার্থী আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেলেও ক্যাম্পাসের অভ্যন্তরে লোকচলাচল অত্যন্ত কম। শহীদ স্মৃতি সৌধ, টুকিটাকি চত্বর ও চারুকলা চত্বরসহ মূল ফটকের আশেপাশের এলাকা প্রায় সুনসান।

এদিকে প্রশাসন রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকেছে; শিক্ষার্থীদের আন্দোলন ও রাজনৈতিক সংগঠনগুলোর বিক্ষোভ–আন্দোলনের প্রেক্ষাপটে সভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “শনিবার রাত ৩টার দিকে ভিসি স্যার পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা দিলে আন্দোলনকারী সবাই চলে গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও ক্যাম্পাসে আমাদের অনুমতি ছাড়া যাওয়া যায় না—তাই বাহিরের অংশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে এই উত্তেজনা সরাসরি প্রভাব ফেলেছে — রোববার সকাল থেকে কাউকে কোনো প্রচারণা-প্রচারণা চালাতে দেখা যায়নি এবং গুঞ্জন রয়েছে যে পরিস্থিতি অনুকূল না হলে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম বলেন, “রাকসু নির্বাচন নিয়ে কী হবে সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। নির্বাচন কমিশন এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি