• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

হাসিনার পতন আন্দোলনে মহিলা দলের সক্রিয় ভূমিকা ছিল: আফরোজা আব্বাস

টাঙ্গাইল প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই বিপ্লবসহ হাসিনার পতন আন্দোলনে প্রতিদিন মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। ভবিষ্যতে নির্বাচনসহ যেকোনো জাতীয় প্রয়োজনে ভূমিকা রাখতে সংগঠন প্রস্তুত রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস আরও বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পাশাপাশি মহিলা দলও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আমরাও তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত আছি।

তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল পিআরের নামে মাঠে নামছে, যা আসলে দ্বিচারিতা।

সভায় জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল