• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুকিয়ে থাকা আ.লীগ কর্মীর সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেয় পুলিশ। গোয়েন্দা নজরদারিও চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। 

এস এন মো. নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, ‘তাদের গ্রেপ্তার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’

এসময় ডিএমপি থেকে জানানো হয়, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ