• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান ইউনূসের

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ এ.এম.
ড. মুহাম্মদ ইউনূস-ছবি-ভিওডি বাংলা

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধি লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শবে বরাত মুসলমানদের জন্য আত্মসমালোচনা, তওবা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত রজনী, যা আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে নৈতিকতার চর্চা জোরদার করার শিক্ষা দেয়।

আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অসাধারণ সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং অসংখ্য গুনাহ ক্ষমা করেন। এ কারণেই এই রাতকে সৌভাগ্যময় ও বরকতময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।

তিনি আরও বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও নফল নামাজের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে নিজেদের ভুল সংশোধন করে সঠিক পথে ফিরে আসার এ এক সুবর্ণ সুযোগ। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত লাভের জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করি। একই সঙ্গে মানবকল্যাণে আত্মনিয়োগ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সহনশীল সমাজ গঠনে কাজ করি।

তিনি সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, হেফাজত করেন এবং সঠিক পথে চলার তাওফিক দান করেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা