• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়। জনগণের দুঃখ কষ্ট লাঘব করতে চায়।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, অনেক  ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্রিকায় অনেক কথা প্রচার কর হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনও লাভ নেই। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির শক্তি। আপনাদের সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায়। জনগণের ঐক্যের কাছে কোন ষড়যন্ত্র টিকবে না।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

‎ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী