• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

বিনোদন ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ-ছবি সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ-ছবি সংগৃহীত

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানগুলো দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এবার দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে মিলে গাওয়া ‘মহা জাদু’ দিয়ে মঞ্চ মাতাবেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ফিউশন গানটি। গানটি হাবিবের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া ‘জাদু’ গানকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করছে।

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে ১৩ সেকেন্ডের একটি প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, “মহা জাদু এনেছে ভালোবাসার নতুন বিট! বাংলা ও ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদের ভক্তরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, হাবিবের প্রথম একক অ্যালবাম ‘শোনো’ ২০০৬ সালে প্রকাশিত হয় এবং এতে নয়টি গান রয়েছে। তার মধ্যে ‘জাদু’ গানটির আধুনিক রিমিক্সেই এবার কোক স্টুডিও বাংলার আয়োজন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আদালতে হাজিরের নির্দেশ তানজিন তিশাকে
ছবি: সংগৃহীত
‘দ্য ওডিসি’ নিয়ে তুমুল বিতর্ক, যা বললেন নোলান
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী