• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

সবাইকে সজাগ থাকতে হবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সে জন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ ধানের শীষে ভোট দেবে, এই ভেবেই অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি আপাতত চুপ করে আছে। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব।

নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়, এমন কাজ করা উচিত নয় জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে কি না, তা পূজার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। বিএনপির চুপ থাকা দুর্বলতা কি না, সেটা সরকারকেই বুঝতে হবে।

তিনি বলেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই আজ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদই লাভবান হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ