• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে তার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন। গত ২৩ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে আয়োজিত ওই বিশেষ সংবর্ধনায় বিশ্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেইজে ছবিটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূস ক্যামেরাবন্দী হয়েছেন।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী